মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Surma Times | Sylhet News

মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ৩০ আগস্ট: র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের মাধবপুর থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) ভোর রাতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে এ অভিযান চালানো হয়।

র্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট থেকে রংপুরগামী যাত্রীবাহী সাগরিকা পরিবহনে কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকার দিকে যাচ্ছেন। এই সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকার মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট পরিচালনাকালে যাত্রীবাহী সাগরিকা পরিবহন সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পরিবহন থেকে নেমে ২ জন পালানোর চেষ্টা করে। তখনই তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে তল্লাশি করে ২০টি কালো রঙের বায়ুরোধক পলি জিপার পকেটের ভেতর থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আফজাল মিয়া (৪০), পিতা: আব্দুল সামাদ, গ্রাম: শিমুলতলা, থানা: চুনারুঘাট, জেলা: হবিগঞ্জ; এবং মারুফা আখতার (২৬), স্বামী: আলী মিয়া, গ্রাম: পাইকগাছা, থানা: পাইকগাছা, জেলা: খুলনা।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article