কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে সাবেক চেয়ারম্যান পল্লব, কারাগারে পাঠানোর নির্দেশ

কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে সাবেক চেয়ারম্যান পল্লব, কারাগারে পাঠানোর নির্দেশ - Surma Times | Sylhet News

কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে সাবেক চেয়ারম্যান পল্লব, কারা/গারে প্রেরণ - Surma Times | Sylhet Newsবিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: কড়া নিরাপত্তার মধ্যে সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আবুল কাশেম পল্লবকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি এভারকেয়ার হাসপাতালে একজন রোগী দেখতে গিয়েছিলেন। ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরও অন্তত ১৬টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজধানীতে গ্রেপ্তার থেকে সিলেটে হস্তান্তর এবং দ্রুত আদালতে তোলার মধ্য দিয়ে পল্লবের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল। দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে পরিচিত পল্লবের বিরুদ্ধে একাধিক থানায় এতগুলো মামলা থাকায় মামলাগুলোর পরবর্তী শুনানি ও তদন্তের দিকে স্থানীয়দের নজর রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article