সিলেটের পথে ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব

সিলেটের পথে ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব - Surma Times | Sylhet News

সিলেটের পথে ঢাকায় গ্রেপ্তার বিয়ানীবাজার আওয়ামী লীগ নেতা পল্লব - Surma Times | Sylhet Newsঢাকা, ৩০ আগস্ট: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবকে ঢাকায় গ্রেপ্তারের পর বিয়ানীবাজার থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে থানাপুলিশের একটি দল।

রবিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির। তিনি জানান, পল্লবকে নিয়ে তারা ইতিমধ্যে সিলেটের পথে রওনা হয়েছেন। কখন পৌঁছাবেন বা আদালতে কবে হাজির করা হতে পারে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি তিনি।

শনিবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির ভাটেরা থানাপুলিশ। পল্লব তখন এভারকেয়ার হাসপাতালে এক রোগী দেখতে গিয়েছিলেন।

আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলা রয়েছে। এছাড়া গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরও অন্তত ১৬টি মামলা আছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে ধারণা করা হচ্ছে, সোমবার তাকে আদালতে হাজির করা হতে পারে। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই নেতার গ্রেপ্তার এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article