বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রেপ্তার

বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রেপ্তার - Surma Times | Sylhet News

বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsঢাকা, ২৯ আগস্ট: বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিয়ানীবাজার উপজেলা ইউনিটের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব শনিবার রাতে রাজধানী থেকে গ্রেপ্তার হয়েছেন। একাধিক মামলায় তাকে আটক করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, বাড্ডা পুলিশ রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, সিলেট, বিয়ানীবাজার ও অন্যান্য স্থানের বিভিন্ন থানায় পল্লবের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে।

সূত্র: ইউএনবি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article