সিলেটে ১১ লাখ ২২ হাজার টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একজন গ্রেপ্তার

সিলেটে ১১ লাখ ২২ হাজার টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেটে ১১ লাখ ২২ হাজার টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ আগস্ট: সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ১১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ ফখরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পণ্য বহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন বিআইডিসি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। শাহপরান (রহ.) থানার এসআই (নিরস্ত্র) মো. মাসুদ মিয়া সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ঢাকা মেট্রো-চ-১১-৪৪১৫ রেজিস্ট্রেশন নম্বরের একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪৯ পিস ভারতীয় শাড়ি ও ২৫ পিস থ্রি-পিস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১১ লাখ ২২ হাজার টাকা।

গ্রেপ্তার ফখরুল ইসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ফরিদ উদ্দিন এবং মাতার নাম ফরিনা বেগম।

এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ২১ আগস্ট মামলা করা হয়েছে। The Special Powers Act, 1974-এর 25B (1)(b)/25D ধারায় মামলাটি করা হয়। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article