সিলেট জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

সিলেট জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ - Surma Times | Sylhet News

সিলেট জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ আগস্ট: সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭৩০৩৩১০২২ থেকে বার্তা পাঠিয়ে জরুরি প্রয়োজনে বিকাশে টাকা পাঠাতে বলা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকাররা নম্বরটি হ্যাক করে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। নম্বরটি হ্যাকারমুক্ত করার পাশাপাশি এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকী সাহা।

পিংকী সাহা জানান, শনিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের একটি নম্বর হ্যাক হওয়ার বিষয়টি জানা যায়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং নম্বরটি পুনরুদ্ধারের কাজ চলছে। প্রতারণামূলক এ কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ আর্থিক ক্ষতির শিকার না হন।

শনিবার হ্যাক হওয়া নম্বর থেকে এক সাংবাদিকের কাছে পাঠানো একটি বার্তায় জরুরি ভিত্তিতে ১৫ হাজার টাকা পাঠানোর অনুরোধ করা হয়। বার্তায় ০১৩৫১২২৪৯৫৫ নম্বরে বিকাশে টাকা পাঠাতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই নম্বর থেকে পাঠানো কোনো বার্তায় সাড়া না দিতে এবং যাচাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article