সিলেটে ৮ লাখ ৩১ হাজার টাকার ভারতীয় পণ্যসহ একজন গ্রেপ্তার, পিকআপ আটক

সিলেটে ৮ লাখ ৩১ হাজার টাকার ভারতীয় পণ্যসহ একজন গ্রেপ্তার, পিকআপ আটক - Surma Times | Sylhet News

সিলেটে ৮ লাখ ৩১ হাজার টাকার ভারতীয় পণ্যসহ একজন গ্রেপ্তার, পিকআপ আটক - Surma Times | Sylhet Newsসিলেট, ২২ আগস্ট: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ মো. আব্দুল কাদির (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পণ্য বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) আনুমানিক দুপুর ১টা ৫৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন গেইলপাড়া, বটেশ্বর বাজারে মায়ের দোয়া ভ্যারাইটিস স্টোরের সামনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় ঢাকা মেট্রো-ল-২৩-৩৬৯৪ রেজিস্ট্রেশন নম্বরের একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫১০ কেজি ভারতীয় কাজুবাদাম, ১ হাজার ৪৩০ পিস ভারতীয় চকলেট এবং ৩ হাজার ৪২০ পিস ক্লপ জি ক্রিম জব্দ করা হয়।

জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল কাদির সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সোনা মিয়া এবং মাতার নাম নীলা বেগম।

এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ২১ আগস্ট মামলা করা হয়েছে। The Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় মামলাটি করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article