এইচএসসিতে এমসিকিউ উত্তরপত্র মোবাইলে ধারণ করে পূরণের অভিযোগ

এইচএসসিতে এমসিকিউ উত্তরপত্র মোবাইলে ধারণ করে পূরণের অভিযোগ - Surma Times | Sylhet News

এইচএসসিতে এমসিকিউ উত্তরপত্র মোবাইলে ধারণ করে পূরণের অভিযোগ, হল সুপারের বিরুদ্ধে ব্যবস্থার দাবি - Surma Times | Sylhet Newsপটুয়াখালী, ১৯ আগস্ট: পটুয়াখালীর দশমিনা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা চলাকালীন হল সুপার কর্তৃক শিক্ষক কক্ষে এমসিকিউ উত্তরপত্র মোবাইলে ধারণ করে পূরণ করার অভিযোগে ওই হল সুপারকে চাকরি থেকে অব্যাহতিসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টার সময় উপজেলার সম্মুখে ছাত্র, অভিভাবক, শিক্ষানুরাগী, সুশীলসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

অভিযুক্ত কেন্দ্র হল সুপার হলেন মো. মহিউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ডা. ডলি আকবর মহিলা কলেজ, দশমিনা।

জানা যায়, ২০২৬ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার সময় সূচি অনুসারে ১ আগস্ট কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়। ডা. ডলি আকবর মহিলা কলেজ মূল কেন্দ্র ওই কেন্দ্র দুটি কক্ষে এবং সাব কেন্দ্র হিসেবে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ১১টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূল কেন্দ্র থেকে এমসিকিউ উত্তরপত্র সাব কেন্দ্রে নিয়ে আসলে হল সুপার মো. মহিউদ্দিন তার মামাতো ভাই মোর্শেদ জিহাদ, যার রোল নম্বর-৪০৭২২৬, রেজিস্ট্রেশন নম্বর-২১১৫৯৯৩২৯৯৩২, এর উত্তরপত্র বের করে মোবাইলে উত্তর ধারণ করে উত্তরপত্র ভরাট করতে দেখা যায়। এই ঘটনা শিক্ষক রুমের সকলে প্রত্যক্ষ করেন এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।

পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মো. সোহরাব হোসেন, ডা. ডলি আকবর মহিলা কলেজ, তিনি বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমসিকিউ উত্তরপত্র ভরাটের ছবি ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডা. ডলি আকবর মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হল সুপার মো. মহিউদ্দিনকে পরীক্ষা সংক্রান্ত সকল কাজ থেকে অব্যাহতি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করে পত্র প্রেরণ করেন।

এইচএসসিতে এমসিকিউ উত্তরপত্র মোবাইলে ধারণ করে পূরণের অভিযোগ, হল সুপারের বিরুদ্ধে ব্যবস্থার দাবি - Surma Times | Sylhet Newsবরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডা. ডলি আকবর মহিলা কলেজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার অবহিত পত্রের আলোকে ২ আগস্ট ওই হল সুপারকে ৬ আগস্ট সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নোটিশ প্রেরণ করেন।

মানববন্ধনে ছাত্র, অভিভাবক, শিক্ষানুরাগী, সুশীলসমাজ, আইনজীবীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, যেখানে দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা স্বচ্ছ সুন্দর পরিবেশে নকলমুক্ত পরীক্ষা দিচ্ছে, সেখানে ডা. ডলি আকবর মহিলা কলেজের কেন্দ্র হল সুপার মো. মহিউদ্দিন তার মামাতো ভাইকে এ প্লাস পাওয়ানোর জন্য সাব কেন্দ্রে এসে এমসিকিউ উত্তরপত্র মোবাইলে উত্তর সংগ্রহ করে ভরাট করছে। এটা একটি জঘন্য অপরাধ। এই অপরাধে ওই শিক্ষক তার নীতি ও নৈতিকতা হারিয়েছেন। আমরা ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতিসহ আইনের আওতায় আনার দাবি করছি। আমরা শুনতে পেয়েছি ওই শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো প্রতিকার দেখছি না। তারা আরও বলেন, ওই দুর্নীতিবাজ শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর আন্দোলন করা হবে বলে জানান।

মানববন্ধনে বক্তব্য শেষে ছাত্র, অভিভাবক, শিক্ষানুরাগী, সুশীলসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, আজ বুধবার দুপুরে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেয়েছি। স্মারকলিপি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের দপ্তরে পৌঁছে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন ডা. ডলি আকবর মহিলা কলেজের দাতা সদস্য জায়েদ ইকবাল খান, উপজেলার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী রুহুল আমিন মোল্লা, ফখরুজ্জামান বাদল, মনিরুজ্জামান মনির, এসিপির সদস্য মারুফ, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার প্রমুখ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article