সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃত্যু

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃত্যু - Surma Times | Sylhet News

সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃত্যু - Surma Times | Sylhet Newsসিলেট, ১৯ আগস্ট: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত সভাপতি সাংবাদিক নাজমুল কবীর পাভেলের বড় ভাই মো. আব্দুল কাইয়ুম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মো. আব্দুল কাইয়ুম মধ্য বাজার এলাকার ছাতক থানার সুনামগঞ্জ জেলার মরহুম ক্বারী আব্দুল হাসিমের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। মৃত্যুর সময় তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, মরহুম মো. আব্দুল কাইয়ুম জরুরি একটি কাজে ঢাকায় যান। সেখানে তিনি মেয়ের বাসায় অবস্থান করেন। শুক্রবার সকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ধানমণ্ডী থানার ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই সাংবাদিক নাজমুল কবীর পাভেল।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article