কলকাতার হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

কলকাতার হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত - Surma Times | Sylhet News

কলকাতার হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত - Surma Times | Sylhet Newsকলকাতা, ১৯ আগস্ট: কলকাতার একটি হোটেলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নয়জনের মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।

পরিচয় নিশ্চিত হওয়া পাঁচ বাংলাদেশির মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তাঁরা হলেন শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী। এছাড়া ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবুর পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে নিহতদের মধ্যে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয় শনাক্ত হয়েছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পরিচয় নিশ্চিত হওয়া নিহত বাংলাদেশিদের তথ্য অনুযায়ী, শর্ণশিষ দত্তের জন্ম ২০ ডিসেম্বর ২০২৩। তাঁর পিতা দেবাশিস দত্ত। তাঁর ঠিকানা আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।

আফসানা শিম্মিনের জন্ম ৬ জানুয়ারি ১৯৯৯। তাঁর পিতা মো. আকরাম আলী। তাঁর ঠিকানা আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।

দেবাশিস দত্তের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭। তাঁর পিতা দিলীপ কুমার দত্ত। তাঁর ঠিকানা আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।

মো. আকরাম আলীর জন্ম ১৬ জুন ১৯৬২। তাঁর পিতা ইয়াসিন আলী। তাঁর ঠিকানা থানাপাড়া, ৪, মনহুম বদরুদ্দোজা রোড, কুষ্টিয়া মডেল, কুষ্টিয়া হেড পোস্ট অফিস, কুষ্টিয়া।

নিহত আহমেদ বাবুর জন্ম ২৬ ফেব্রুয়ারি ২০২৩। তাঁর পিতা আদম আলী। তাঁর ঠিকানা বেগুনবাড়ি, সাভার, আমিনবাজার, ঢাকা–১৩৪৮।

একই ঠিকানার চারজনের মৃত্যু

অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে চারজনের ঠিকানা একই হওয়ায় তাঁদের পারস্পরিক সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন ও দেবাশিস দত্তের ঠিকানা একই হলেও তাঁদের সম্পর্কের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে আফসানা শিম্মিনের পিতা হিসেবে মো. আকরাম আলীর নাম উল্লেখ রয়েছে।

হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একসঙ্গে এত মানুষের প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে আরও তিনজনের পরিচয় নিশ্চিত হলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article