ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে মৎস্য উৎপাদনে সমৃদ্ধ করার আহ্বান - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে মৎস্য উৎপাদনে সমৃদ্ধ করার আহ্বান - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ১৬ আগস্ট: ছাতকে দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, মৎস্যপোনা অবমুক্তকরণ ও শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মৎস্যপোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হানিফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা ইঞ্জিনিয়ার আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম, ইমাম মাওলানা আমিন উদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মৎস্যচাষী ও মৎস্য সমবায় সমিতির লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার তিনজন সেরা মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article