সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ আগস্ট: বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদান স্মরণে সিলেটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর হযরত সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার মসজিদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং দেশের প্রতি অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, সদস্যসচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর শাখার আহ্বায়ক মামুন আহমদ ও সদস্যসচিব আব্দুল হান্নান।

এ ছাড়া মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সিদ্দেক আলী, আব্দুল ওয়াদুদ শিপলু, আতিকুর রহমান চৌধুরী লাভলু ও জামাল আহমদ; জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু ও গুফরান আহমদ চৌধুরী; মহানগরের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, সুমন আহমদ ও সালেহ আহমদ এবং সদস্য নিজাম উদ্দিন টিপু, রাসেল আহমদ, আছনাত উদ্দিন জাহিন, খালেদ আহমদ, মুন্না তালুকদার ও জাবু উপস্থিত ছিলেন।

মাহফিলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যোগাযোগবিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল, মহানগর বিএনপি নেতা তসলিম উদ্দিন, শাহপরান স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন সাবেক আহ্বায়ক দীপক রায়, শাহপরান থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মাহবুব হোসেন মিলন, জিয়া স্মৃতি সংসদ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ ও মহানগর বিএনপি নেতা রফিক আহমদ।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সহসাধারণ সম্পাদক সেলিম আহমদ রাহী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন আহমেদ, সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সৈয়দ সজীব এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ। এ সময় ছাত্রদল, তাঁতীদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত সৈয়দ হাতিম আলী (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article