সিলেটে দেড় লাখ টাকার ভারতীয় কম্বলসহ একজন গ্রেপ্তার

সিলেটে দেড় লাখ টাকার ভারতীয় কম্বলসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সিলেটে দেড় লাখ টাকার ভারতীয় কম্বলসহ একজন গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ আগস্ট: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিস ভারতীয় কম্বলসহ মো. শাফওয়ান মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে শনিবার (১৫ আগস্ট) পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে বলা হয়, শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কুমারপাড়া সাকিনস্থ সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ি থেকে প্লাস্টিকের চটের বস্তায় রাখা ৫০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।

পিকআপটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ন-১৫-৩১২৬। এ সময় কম্বলসহ মো. শাফওয়ান মিয়াকে আটক করা হয়।

গ্রেপ্তার শাফওয়ান মিয়া সুনামগঞ্জের শাল্লা থানার চব্বিশা গ্রামের মো. আজিমউল্লাহ মিয়া ও মোছা. পারুল বেগমের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন তের রতন, সাদিপুর ২য় খন্ড এলাকায়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, মামলা নম্বর ২১, তারিখ ১৪/০৮/২০২৬ খ্রিস্টাব্দ। মামলাটি The Special Powers Act-1974-এর 25B(1)(b) ধারায় রুজু করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article