সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধ, ৭টায় নিভবে আলোকসজ্জা

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধ, ৭টায় নিভবে আলোকসজ্জা - Surma Times | Sylhet News

সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধ, ৭টায় নিভবে আলোকসজ্জা - Surma Times | Sylhet Newsসিলেট, ১২ আগস্ট: বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এলাকায় রাত ৮টার মধ্যে সব শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব ধরনের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে সিলেট মহানগর পুলিশের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এলাকায় সব শপিংমল, মার্কেট, দোকানপাট ও আলোকসজ্জা বন্ধ করতে হবে। পাশাপাশি সব মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সব ধরনের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

তবে কিছু জরুরি ও প্রয়োজনীয় প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোটেল-রেস্টুরেন্ট, অর্থাৎ খাবারের দোকান, কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জনসাধারণের অবগতির জন্য এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সরকারি বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article