গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের ৬৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার, ৬ আগস্ট, সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ ও সদস্যসচিব মো. মুস্তাক আহমদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মুক্তার আহমদকে সভাপতি, গিয়াস উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক এবং মো. আব্দুল খালিক হিরনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. সালেহ আহমদ, সহসভাপতি মো. নূর উদ্দিন, হাসানুল মজিদ, মো. দেলোয়ার হোসেন, মো. মুনিম আহমদ, আতিক হাসান, মো. নজমুল হক চৌধুরী ও আব্দুল ওয়াহিদ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল ওয়াহিদ, মো. আব্দুল হক, শিমুল পারভেজ কামরুল ও ডা. মুরসালিন আহমদ। সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে প্রজিৎ পাল চৌধুরী, মো. সেলিম আহমদ, মো. ইসমাইল আলী, জুনেদ আহমদ ও মো. কয়েছ আহমদকে।
দপ্তর সম্পাদক মো. সাজু আহমদ এবং সহদপ্তর সম্পাদক মো. রাতুল হাসান। প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম এবং সহপ্রচার সম্পাদক মো. নাজিম উদ্দীন।
আইনবিষয়ক সম্পাদক রঞ্জয় দত্ত রাজীব, কোষাধ্যক্ষ মো. আব্দুর রহিম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ মো. সাদিকুর রহমান, সমাজসেবা সম্পাদক মো. আজিজুর রহমান, যুববিষয়ক সম্পাদক মো. শামীম আহমদ এবং ছাত্রবিষয়ক সম্পাদক মো. ছায়েম আহমদ।
কৃষিবিষয়ক সম্পাদক মো. কামিল আহমদ এবং সহকৃষিবিষয়ক সম্পাদক মো. আনা মিয়া। সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. আব্দুস সালাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান আহমদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. ফরহাদ আহমদ এবং সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. কাউছার আহমদ মোল্লা।
ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মাছুম আহমদ এবং সহত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক বদরুল ইসলাম। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ছয়ফুল ইসলাম এবং সহতথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবু তালেব।
যোগাযোগবিষয়ক সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সহযোগাযোগবিষয়ক সম্পাদক মো. খালেদ আহমদ। অর্থবিষয়ক সম্পাদক আফজল আহমদ, সহঅর্থবিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক মো. রফিক উদ্দিন এবং সহশ্রমবিষয়ক সম্পাদক মো. জাকির আহমদ।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আমির আহমদ এবং সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সাবুল আহমদ ও মো. সামি আহমদ।
কমিটির সদস্যরা হলেন মো. জুয়েল আহমদ, মো. বুলু আহমদ, মো. ফয়ছল আহমদ, জাইর উদ্দিন, মইন উদ্দিন, পলাশ আহমদ, হাসান আহমদ, সাজু আহমদ, রিফুল আহমদ, নুরুল ইসলাম, শরীফ আহমদ, রাজন আহমদ, হান্নান আহমদ, জাবের আহমদ ও কামরুল ইসলাম।
বিজ্ঞপ্তি.






