নাসিম হোসাইন পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি, মাজার জিয়ারতে দায়িত্ব পালন শুরু

নাসিম হোসাইন পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি, মাজার জিয়ারতে দায়িত্ব পালন শুরু - Surma Times | Sylhet News

নাসিম হোসাইন পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি, মাজার জিয়ারতে দায়িত্ব পালন শুরু - Surma Times | Sylhet Newsসিলেট, ৮ আগস্ট: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়েছেন। শনিবার (৮ আগস্ট) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

বিকেল চারটায় ঢাকা থেকে বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে নাসিম হোসাইনকে বর্ণাঢ্য সংবর্ধনা ও উষ্ণ স্বাগত জানান সিলেট মহানগর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে মাজার প্রাঙ্গণ পর্যন্ত হাজারো নেতাকর্মী স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মী।

বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান নাসিম হোসাইন। শনিবার বিকেলে মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি শুরু করেন তার সাংগঠনিক কার্যক্রম। জিয়ারত শেষে মাজার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।

দায়িত্ব গ্রহণের পর আবেগঘন বক্তব্যে নাসিম হোসাইন বলেন, প্রথমেই পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন তিনি। একই সঙ্গে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতা, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি, যিনি তার ওপর পুনরায় আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন। তিনি বলেন, সিলেটের মাটি ও মানুষের প্রতি তার দায়বদ্ধতা চিরকালের। এই পুনর্বহাল কেবল তার একার বিজয় নয়, এটি সিলেটের তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও পরিশ্রমের প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

দলের আগামী দিনের রূপরেখা তুলে ধরে নাসিম হোসাইন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। জনগণের ভাগ্য পরিবর্তনে তার অক্লান্ত পরিশ্রমের স্বপ্নকে সিলেটে বাস্তবায়ন করাই হবে তাদের লক্ষ্য। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বিএনপি যে ঐতিহাসিক বিজয় লাভ করেছে, তার সুফল প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সংগঠনে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে নাসিম হোসাইন বলেন, দলের স্বার্থে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। কোনো অপশক্তি যেন সংগঠনে ফাটল ধরাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জনগণের সেবক হিসেবে কাজ করার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় সিলেট মহানগর বিএনপি সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

নাসিম হোসাইনকে স্বপদে পুনর্বহাল করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, এই সিদ্ধান্ত সিলেটের তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। নেতাকর্মীদের সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সিলেট মহানগর বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী, ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। কোনো ষড়যন্ত্রই এই ঐক্য ফাটল ধরাতে পারবে না বলেও উল্লেখ করেন এমদাদ হোসেন চৌধুরী। তিনি আরও বলেন, দল যখনই রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে, সিলেটের মাটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও কেন্দ্রের যেকোনো নির্দেশনা এবং দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর বিএনপি রাজপথে অতীতের মতোই শক্ত ও আপসহীন অবস্থান বজায় রাখবে।

দোয়া মাহফিলে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন; জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল; মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক ও জাহাঙ্গীর হোসেন; মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু; মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মূর্শেদ আহমদ মুকুল ও শামীম মজুমদার; জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও সিদ্দিকুর রহমান পাপলু।

এছাড়াও উপস্থিত ছিলেন মির্জা বেলায়েত হাসান লিটন, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মনজুরুল হাসান মঞ্জু, মতিউল বারী খুরশেদ, নাদির খান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন। অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে ছিলেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব শাকিল মূর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খান, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম।

থানা কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. মকসুদ আহমদ, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত এবং শাহপরান থানা বিএনপির সদস্যসচিব খুরশেদ আহমদ খুশু। ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে ছিলেন মামুন রাজ্জাক বিন রাসেল, রাজিব কুমার দে, আব্দুল ওয়াদুদ মিলন, এএসএম সায়েম, মিনহাজ পাঠান, রুবেল বক্স, সাব্বির আহমদ, শেখ কবির আহমদ, আবু সাঈদ মো. তায়েফ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মো. আব্দুল মুনিম, বেলাল আহমদ, আলী হায়দার মজনু, ফয়েজ উদ্দিন মুরাদ, আব্দুল আজিজ লাকি, লুৎফুর রহমান মোহন, সৈয়দ লোকমানুজ্জামান, খায়রুল ইসলাম খায়ের, আব্দুল মালিক সেকু, মর্তুজা চৌধুরী, জমজম বাদশা, সৈয়দ রহিম আলী রাসু, ইকবাল কামাল, মুশাহিদ আহমদ, মফিজুর রহমান জুবেদ, নাজিম উদ্দীন, জিয়াউর রহমান সুমন, শাহ আলম হিলটন, তাহির আলী, আবুল কালাম, তাজ উদ্দিন তাজ, এহক জাবেদ, আল মামুন খান, জমির উদ্দিন, বাচ্চু আহমদ ও শাহজাহান মিয়া।

ছাত্র ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এবং শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল আহাদ ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম জীবন।

সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার পরও এতদিন পদ থেকে দূরে থাকা নাসিম হোসাইনের এই পুনর্বহাল সিলেট মহানগর বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। আসন্ন সাংগঠনিক কর্মসূচি ও স্থানীয় রাজনীতিতে তার এই প্রত্যাবর্তন কতটা প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article