নবীগঞ্জে ইউএনও রুহুল আমীনকে বিদায়ী সংবর্ধনা, দায়িত্ব নেবেন জেরিন সুলতানা

নবীগঞ্জে ইউএনও রুহুল আমীনকে বিদায়ী সংবর্ধনা, দায়িত্ব নেবেন জেরিন সুলতানা - Surma Times | Sylhet News

71261 - Surma Times | Sylhet Newsনবীগঞ্জ, ৬ আগস্ট: নবীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ বাছিত। প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন নিজে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া।

আরও বক্তব্য দেন পজিপ কর্মকর্তা জহিরুল হক শাকিল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সহসভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার এবং ছনি আহমেদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুয়েল মিয়া, অর্থ সম্পাদক শাহরিয়ার শাওন, নির্বাহী সদস্য মোঃ নাবেদ মিয়া, সলিল বরন দাশ, সাবেক অর্থ সম্পাদক সাগর মিয়া, অঞ্জন রায়, আলাল আহমেদ ও স্বপন রবি দাশসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমীন বলেন, বিগত দেড় বছরের অধিক সময়ে দেশের ক্লান্তিকালে দায়িত্ব পালন করেছেন তিনি। শুধু উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বই নয়, একই সঙ্গে উপজেলা ও পৌর প্রশাসকের দায়িত্বও সামলাতে হয়েছে তাকে। এর মধ্যে বিগত আট মাস সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়িত্ব পালনকালে মানুষ হিসেবে ভুল হওয়াই স্বাভাবিক। জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা ছাড়া এতগুলো দায়িত্ব পালন সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।

শহরের যানজট নিরসন, মোবাইল কোর্ট পরিচালনা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানান রুহুল আমীন। বিদায়কালে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রেসক্লাবের দেওয়া সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মোঃ রুহুল আমীন আগামী সোমবার সুনামগঞ্জ জেলা সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার স্থলাভিষিক্ত হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নেবেন জেরিন সুলতানা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article