সিলেট, ৪ আগস্ট: ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগরের দ্বি-মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার রাত ১০টায় নগরীর রংমহল টাওয়ার মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মামুনুর রশিদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী ও হাফিজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম ও ক্বারী কাউসার আহমদ, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ আনিসুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুকিত, সদস্য হাফিজ মাওলানা এনামুল হক, হাফেজ মাওলানা তালহা মাহমুদ, হাফিজ মাহবুবুর রহমান, হাফিজ জুবায়ের আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ রহমান, হাফেজ শিব্বির আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ মুজাম্মিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সবসময় ইমাম ও মুয়াজ্জিনদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি এ লক্ষ্য বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।





