জুলাই স্মৃতিস্তম্ভে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

জুলাই স্মৃতিস্তম্ভে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন - Surma Times | Sylhet News

জুলাই স্মৃতিস্তম্ভে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন - Surma Times | Sylhet Newsসিলেট, ৬ আগস্ট: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণআন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

বুধবার সকালে সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল, সদস্য আজমল আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার আদায়ের সংগ্রামের এক অনন্য অধ্যায়। শহীদদের রক্ত ও মহান আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথ দেখায়।”

তিনি জুলাই গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article