ওমর মাহবুবের উদ্যোগে ‘ফুটবল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

ওমর মাহবুবের উদ্যোগে ‘ফুটবল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

ওমর মাহবুবের উদ্যোগে ‘ফুটবল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ আগস্ট: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল ফেস্ট ২০২৬’। সোমবার (৩ আগস্ট) নগরীর চৌখিদেখীস্থ স্পোর্টস কিংডম ইনডোরে আয়োজিত এ ফুটবল উৎসবে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, নেতৃত্বের বিকাশ এবং সুস্থ বিনোদনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন ও সহ-ক্রীড়া সম্পাদক নাবিল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব।

প্রধান অতিথির বক্তব্যে ওমর মাহবুব বলেন, তরুণদের মেধা, শক্তি ও সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এলাকার প্রতিটি তরুণ যেন খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও তরুণদের জন্য এমন ইতিবাচক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাকের, সহ-সভাপতি শিকদার হোসেন আরিফ, সহ-সভাপতি ইমরান গাজী, কুতুব হাসান, জাহিদ হাসান পাভেল, আলভি আহমদ চৌধুরী, মাহমুদ হোসেন, মাকিন আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনাল খেলার বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ওমর মাহবুব বলেন, খেলাধুলার এমন আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে। তিনি ভবিষ্যতেও এলাকার যুবসমাজকে নিয়ে বড় পরিসরে ক্রীড়া ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article