দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার

দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ৩ আগস্ট ২০২৬: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলাস্থ কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত রোববার, ৩ আগস্ট বিকাল আনুমানিক ৪টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্ত্বর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, ২৬নং ওয়ার্ডের ভার্থখলাস্থ কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন অনলাইন জুয়া চক্রের সদস্য অনলাইনে জুয়া খেলছে। এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে ৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল বলে স্বীকার করে।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইল ফোন ও অনলাইনে জুয়া খেলার সিরিয়াল নাম্বারের ৮টি টোকেন জব্দ করা হয়। র‌্যাব জানায়, পরে মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রহমান (৫০), জসিম (২২), জাবেদ আহামেদ (২৭), আঃ রফিক (২৮), মোঃ সোহাগ মিয়া (৩০), আলমগীর হোসেন (৩৩) এবং মোঃ জামাল উদ্দিন (৪০)। তাদের মধ্যে কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ সিলেট জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ তাদের এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article