গোলাপগঞ্জকে আধুনিক উপজেলা গড়ার প্রত্যয় লিটনের

গোলাপগঞ্জকে আধুনিক উপজেলা গড়ার প্রত্যয় লিটনের - Surma Times | Sylhet News

গোলাপগঞ্জকে আধুনিক উপজেলা গড়ার প্রত্যয় লিটনের - Surma Times | Sylhet Newsগোলাপগঞ্জ, ১ আগস্ট: পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন ও জবাবদিহিতার মাধ্যমে গোলাপগঞ্জকে বদলে দিতে চান বলে জানিয়েছেন উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও আধুনিক উপজেলা গড়ে তোলার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তিনি।

শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার নালিউরী গ্রামবাসী আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। লিটন আহমদ আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে উপজেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক স্বপনের পরিচালনায় নালিউরী গণমিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুশেদ আহমদ, নালিউরী গণমিলনায়তনের উপদেষ্টা কবির উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিটন আহমদ, ওয়ার্ড বিএনপির নেতা আলমগীর হোসেন, আফরোজ আলী, যুবদল নেতা সাব্বির আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশফাক আহমদ চৌধুরী এবং প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুমিনসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে নালিউরী গণমিলনায়তনের সহ-সাধারণ সম্পাদক জালাল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান নাঈম। সভায় লিটন আহমদের বক্তব্যকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত জনতার মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article