
সিলেট, ২ আগস্ট: একটি এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশ পরিচ্ছন্ন ও সুষ্ঠু রাখতে আখালিয়া নবাবী মসজিদ এলাকা ব্যবসায়ী সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার রাতে নগরীর আখালিয়া নবাবী মসজিদের সংলগ্ন এলাকায় ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদী নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ন্যায়সংগত অধিকার আদায় এবং যেকোনো দুর্যোগে সাধারণ ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে এই সমিতিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রাখতে এই কমিটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, ক্রেতা ও বিক্রেতার মাঝে সুসম্পর্ক বজায় রাখা এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে নবনির্বাচিত কমিটি সর্বদা সচেষ্ট থাকবে।
আহ্বায়ক কমিটির প্রধান মো: কবির মিয়ার সভাপতিত্বে এবং নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মো: শামীউল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা শেখ শামীম, বাবুল আহমদ, হেলাল আহমদ, সাদিকুর রহমান সাদিক, এডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, এডভোকেট গোলাম কিবরিয়া, মনির মিয়া, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ ফজলুল হক, মোঃ আব্দুল ওয়াহিদ, শফিকুর রহমান শফিক ও জামাল আহমদ মুন্না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আমির হোসেন আমির, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, জালাল সিটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর মো: ইনামুল করিম চৌধুরী এবং নেহারপাড়া পঞ্চায়েত কমিটির মুরুব্বী মোঃ হাবিবুর রহমান কবিরসহ অন্যরা।
অনুষ্ঠানে আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মাহবুবুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, সহ-সভাপতি মিছবাউর রহমান, সাধারণ সম্পাদক এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ নুমান চৌধুরী, কোষাধ্যক্ষ আলী আবজল, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক কাওসার আহমদ, দপ্তর সম্পাদক আফরোজ কবির, প্রচার সম্পাদক মো: আনহার খাঁন, সহ-প্রচার সম্পাদক বিল্লাহ হোসেন, নির্বাহী সদস্য মো: ওয়াজেদ খাঁন সুয়েব, মো: ফাহিম আহমদ ও মো: বাদশা মিয়া উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এলাকার ব্যবসায়ী সমাজের কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য এবং সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সংগঠিত রাখতে ভূমিকা রেখে আসছে।





