ডুংরিয়ায় থ্যালাসেমিয়া সচেতনতায় স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ

ডুংরিয়ায় থ্যালাসেমিয়া সচেতনতায় স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ - Surma Times | Sylhet News

ডুংরিয়ায় থ্যালাসেমিয়া সচেতনতায় স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ - Surma Times | Sylhet Newsসিলেট, ২ আগস্ট ২০২৬: থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, স্মাইল এর উদ্যোগে দিনব্যাপী এ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতামূলক পরামর্শ এবং স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে স্থানীয়দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান। কর্মসূচিতে থ্যালাসেমিয়া বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে অংশ নেন ডা. আবু ইউসুফ মো. নাজিম, ডা. তুহিন বড়ুয়া তমাল এবং ডা. মো. বেঞ্জামিন।

স্মাইলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন মিসেস কানিজ ফাতিমা, নির্বাহী পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল এবং পরিচালনা কমিটির সদস্য এম রেজাউল মুরাদ। স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনার পর পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই দিনে স্মাইলের উদ্যোগে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article