নবীগঞ্জ, ১ আগস্ট: আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-এর ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে নবীগঞ্জ তিমিরপুর মন্দিরের জাগ্রত ছাত্রসমাজ ইউনিটের উদ্যোগে দেশব্যাপী পারমার্থিক প্রতিযোগিতার অংশ হিসেবে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় চিত্রাঙ্কন, কুইজ, সংগীত, নৃত্য ও বৈদিক অভিনয়সহ বিভিন্ন ইভেন্টের এই প্রতিযোগিতা হয়।
ইসকন মন্দিরের অধ্যক্ষ ব্রজকৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এবং নামহট্ট সংঘের সাধারণ সম্পাদক হৃদযান্দ চৈতন্য দেব দাস ও সুখময় নিমাই দাসের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন কেন্দ্রীয় কমিটির রিজলব চেয়ারম্যান ও সাবেক পৌর কাউন্সিলর যুগধর্ম দাস, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, হবিগঞ্জ ইসকনের আইওয়াইএফ-এর সহকারী পরিচালক সুমেধা সহদেব দাস ব্রহ্মচারী, হবিগঞ্জ ইসকনের জাগ্রত ছাত্র সমাজের সহকারী পরিচালক সখা কানাই দাস ব্রহ্মচারী, রসাঙ্গ অদ্বৈত দাস, ইসকন নামহট্ট সংঘের সভাপতি ভক্ত সূলভ অদ্বৈত দাস, হরিপাদপদ্ম দাস, সুর্নিমল নন্দসুত দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের একাধিক পর্ব উপস্থাপনা করেন জগৎগুরু নারদ দাস ও শ্যাম মাধব দাস। কুইজ প্রতিযোগিতার ফলাফল সহযোগিতায় ছিলেন অতুলনীয় মাধব দাস ও জযন্ত সেন। অনুষ্ঠানে ইসকন টিএমসির সদস্য সদাতুষ্ট গোপিনাথ দাস, ভুবন মঙ্গল কৃষ্ণ নাম দাস, কৃপেশ্বর চৈতন্য দাস, রতন রায় কীর্তনপ্রিয় মুকুন্দ দাস, দিলিপ গোগ, জগদানন্দ জয় দেব দাস, যমুনা প্রান গোপাল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজনে বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৩৭ জন প্রতিযোগীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।




