লালবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

লালবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet News

লালবাজারের আবাসিক হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ জুলাই: সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল আহমদ (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি মহানগরীর হাসান মার্কেটে ব্রিফকেস ও বিভিন্ন ধরনের ব্যাগেজের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, সোহেল আহমদ বন্দরবাজারস্থ লালবাজারের হোটেল আলী আবাসিকের দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষ ভাড়া নিয়েছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর হোটেলের কর্মীরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে হোটেল কর্তৃপক্ষ কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহেল আহমদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির বলেন, আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article