বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনায় কয়েস লোদী, স্থায়ী কার্যালয়ের দাবি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনায় কয়েস লোদী, স্থায়ী কার্যালয়ের দাবি - Surma Times | Sylhet News
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনায় কয়েস লোদী, স্থায়ী কার্যালয়ের দাবি - Surma Times | Sylhet News
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর উদ্যোগে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট, ২৮ জুলাই: বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে সিলেটের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়ন, আন্দোলন, সামাজিক, শিক্ষাবিষয়ক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শেকড়ের টানে এবং গণমানুষের সেবায় সংগঠনটির কার্যক্রম প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সমিতির সদস্যরা তাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করেছেন, তা তাঁর ভবিষ্যৎ পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

কয়েস লোদী আরও বলেন, সিলেটের সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁর ভাষায়, সিলেটের ঐতিহ্য ও পরিবেশ রক্ষা করে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এ দায়িত্ব পালনে তিনি নগরবাসীসহ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের আহমদ খাঁন-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর কামরুল আনাম চৌধুরী, ডা. কাজী আক্তার উদ্দিন, সমিতির কার্যকরী সদস্য আব্দুল ফাত্তাহ বক্সী, সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবির খান, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: আব্দুদ দাইয়ান ও সিলেট জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি শামস্ উদ্দিন আহমদ খাঁন, সহ-সভাপতি মুসলেহ উদ্দিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ রাজ্জাকুজ্জামান চৌধুরী, কার্যকরী সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ, শহিদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মো: ময়নুল ইসলাম এবং আবুল ফজল মো: আরিফসহ সমিতির বিভিন্ন স্তরের সদস্য ও অতিথিবৃন্দ।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের আহমদ খাঁন বলেন, সমিতির নিজস্ব কোনো কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে কার্যক্রম অস্থায়ী কার্যালয়ে পরিচালিত হয়ে আসছে। সামাজিক কর্মকাণ্ডসহ বিয়ানীবাজারের উন্নয়নের দাবি দাওয়া বাস্তবায়নে আন্দোলনে সম্পৃক্ত এই সমিতির প্রাণের দাবি “বিয়ানীবাজার ভবন” নির্মাণের মাধ্যমে সিলেটে একটি স্থায়ী কার্যালয় গড়ে তোলা। তাঁর বিশ্বাস, কয়েস লোদীর সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় তা অচিরেই বাস্তবায়ন হবে।

বক্তারা বলেন, রেজাউল হাসান কয়েস লোদী একজন অভিজ্ঞ ও জনবান্ধব সংগঠক। তাঁর সামাজিক ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে সঠিকভাবে পরিচালনা করবেন এবং নতুন এক তিলোত্তমা সিলেট উপহার দেবেন বলে তারা বিশ্বাস করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article