চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি - Surma Times | Sylhet News

চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি - Surma Times | Sylhet Newsসিলেট, ২৯ জুলাই: সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি বৈঠকের সুদীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ পরিচালনা কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ মহিউদ্দিন মাসুদকে সভাপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আহমদ, সহ-সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি রেজোয়ান আহমদ চৌধুরী, সাজু আহমদ, সজল দেব নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিহির তালুকদার, এম. এ হাসান সাগর, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, অর্থ সম্পাদক রুবেল আহমদ, সহ-নোমান আহমদ, দপ্তর সম্পাদক জুয়েল আহমদ, প্রচার ও তথ্য সম্পাদক মিজানুর রহমান মাছুম, সমাজকল্যাণ সম্পাদক রাকিব আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেদোয়ান খান, ধর্ম সম্পাদক করিম এবং কার্যনির্বাহী সদস্য শাহীন আহমদ, বিকাশ দে, লায়েক আহমদ, ছাব্বির আহমদ ও এহসান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মওসুফ আহমদ চৌধুরী মাসুম, তানবির আহমদ জুয়েল, রাতুল রায়, রফিক আহমদ, ফরহাদ আহমেদ ও রেজওয়ান চৌধুরী।

কমিটি গঠনের পর নবাগত নেতৃবৃন্দ আম্বরখানার চায়না মার্কেটের সুশৃঙ্খল পরিচালনা, ব্যবসায়ী ভাইদের সার্বিক নিরাপত্তা বিধান এবং কেনাকাটা করতে আসা গ্রাহকদের সেবার মান আরও উন্নত ও স্বাচ্ছন্দ্যময় করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article