সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ৪

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ৪ - Surma Times | Sylhet News

সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ৪ - Surma Times | Sylhet Newsসিলেট, ২৭ জুলাই: সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে রিফাত নামের এক কিশোর নিহত হয়েছেন। সোমবার রাতে মহানগরীর কাজিরবাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, ফুটবল ম্যাচ শেষে ফেরার সময় কাজিরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে পূর্বের বিরোধের জেরে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রিফাতসহ পাঁচজন ছুরিকাঘাতে আহত হন।

স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোর রিফাতকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রিফাত নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এসব তথ্য নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article