সিলেট জেলা হাসপাতাল চালুর দাবিতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি, ২ মাসের আল্টিমেটাম

সিলেট জেলা হাসপাতাল চালুর দাবিতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি, ২ মাসের আল্টিমেটাম - Surma Times | Sylhet News

সিলেট জেলা হাসপাতাল চালুর দাবিতে ৩০ মিনিট অবস্থান কর্মসূচি, ২ মাসের আল্টিমেটাম - Surma Times | Sylhet Newsসিলেট, ২৮ জুলাই: ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে ৩০ মিনিটের অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)। মঙ্গলবার বেলা ১১টায় সিলেট জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির নির্মাণকাজ শেষ হলেও এখনো এটি হস্তান্তর ও পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গণপূর্ত বিভাগ হাসপাতাল কমপ্লেক্স বুঝিয়ে দেওয়ার মতো কর্তৃপক্ষ পাচ্ছে না বলে তারা উল্লেখ করেন। স্বাস্থ্য অধিদপ্তর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সিভিল সার্জন অফিসসহ কেউই এর দায়িত্ব নিতে রাজি না হওয়ায় হাসপাতালটি দ্রুত চালু করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে বক্তাদের অভিযোগ।

তারা আরও বলেন, হাসপাতালটি চালু হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর চাপ কমবে এবং সিলেট অঞ্চলের রোগীরা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। কিন্তু এখনো হাসপাতালের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি, প্রধান গেইট ও সামনের কিছু দোকান অপসারণ করা হয়নি। হাসপাতাল ভবন নির্মাণ শেষ হলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় নাকি স্বাস্থ্য অধিদপ্তর সেটি পরিচালনা করবে, তা এখনো নির্ধারিত হয়নি বলেও বক্তারা জানান।

কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দুই মাসের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল চালু করা না হলে সিলেট কল্যাণ সংস্থার নেতারা রাস্তায় ব্যারিকেড দিয়ে শোয়া কর্মসূচি পালন করবেন। পাশাপাশি আগামী এক মাস পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের স্মারকলিপি দেওয়া হবে বলেও তারা ঘোষণা করেন।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত এবং সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর এবং সমাজ সচেতন নাগরিকদের মধ্যে কুমোদ রঞ্জন হাজরা, মকবুল হোসেন বাদল, মোঃ অলিউর রহমান, মোঃ দিলদার মিয়া, রাধে শ্যাম দে, মোঃ হামদু মিয়া ও খোকা মিয়া। কর্মসূচিতে আশপাশের প্রায় শতাধিক নাগরিকও উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article