“আমরা জুলাই যোদ্ধা”র জেলা প্রশাসক বরাবরে সহযোগিতা আবেদন

“আমরা জুলাই যোদ্ধা”র জেলা প্রশাসক বরাবরে সহযোগিতা আবেদন - Surma Times | Sylhet News

“আমরা জুলাই যোদ্ধা”র জেলা প্রশাসক বরাবরে সহযোগিতা আবেদন - Surma Times | Sylhet Newsসিলেট, ২৬ জুলাই: “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর ও জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন এবং সার্বিক সহযোগিতার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে। রোববার বিকেলে জেলা প্রশাসক বরাবরে এ আবেদন করা হয়।

আবেদনপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফছর খান, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ দিনার, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, “আমরা জুলাই যোদ্ধা” সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুস সালাম টিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাসান সাগর, যুগ্ম আহবায়ক (দপ্তর) মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মাহবুব হুসাইন, সুজন আহমদ, খান মোহাম্মদ সামি, ফজলু মিয়া, মুস্তাকিম, সদস্য সচিব মাহমুদুল হাসান সাগর, সদস্য আসাদুজ্জামান, সুমন রায় প্রমুখ।

আবেদনপত্রে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের স্বৈরাচার ও ফ্যাসিবাদের দুঃশাসনের অবসান ঘটিয়ে ২৪-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। তাদের ভাষায়, এই স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অসংখ্য শহীদ ও আহত যোদ্ধা আত্মোৎসর্গ করেছেন। তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার প্রতি তারা গভীর শ্রদ্ধা জানান।

“আমরা জুলাই যোদ্ধা”র জেলা প্রশাসক বরাবরে সহযোগিতা আবেদন - Surma Times | Sylhet Newsনেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ঐতিহাসিক ও ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী পরিবারের অন্তর্ভুক্ত হয়ে তারা রাজপথে সরাসরি অংশগ্রহণ করেছেন। বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশ ও জাতির কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনতে তারা পিছপা হননি বলেও আবেদনপত্রে দাবি করা হয়। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী “আমরা জুলাই যোদ্ধা” কমিটি গঠিত হয়েছে, এবং সিলেট মহানগর শাখার সদস্যরা সিলেট অঞ্চলের অগ্রগতি, গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের অধিকার রক্ষা ও জনগণের কল্যাণে কাজ করতে চান।

আবেদনে তুলে ধরা দাবিগুলোর মধ্যে রয়েছে, শত শত প্রকৃত জাতীয়তাবাদী জুলাই যোদ্ধাকে এখনও গেজেটভুক্ত না করা, তাদের দ্রুত যাচাই-বাছাই শেষে গেজেটভুক্ত করার ব্যবস্থা গ্রহণ, জুলাই-আগস্ট সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও সাংগঠনিক কর্মসূচিতে “আমরা জুলাই যোদ্ধা” মহানগর কমিটি শাখাকে যথাযথ প্রতিনিধিত্ব ও প্রাধান্য নিশ্চিত করা, এবং গেজেটে অন্তর্ভুক্ত যোদ্ধাদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে সমান মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা।

এছাড়া ভুয়া পরিচয়ে গেজেটভুক্ত সুবিধাভোগীদের সনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জুলাই আন্দোলনে আহত সকল যোদ্ধার আজীবন বিনামূল্যে চিকিৎসা, পুনর্বাসন ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে বিশেষ অগ্রাধিকার, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবিও জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article