দক্ষিণ সুরমায় ২৯০ ইয়াবা ও ১.৫৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দক্ষিণ সুরমায় ২৯০ ইয়াবা ও ১.৫৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet News

দক্ষিণ সুরমায় ২৯০ ইয়াবা ও ১.৫৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ২৬ জুলাই: র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১.৫৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ২৬ জুলাই মধ্যরাতে ভার্থখলা মসজিদ মার্কেটের পেছনের নদীর পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল কদমতলী পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা মসজিদ মার্কেটের পেছনে নদীর পাড়ে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তাদের হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা রয়েছে। পরে তাদের হেফাজতে থাকা নদীর পাড়ের একটি ঘরের ভেতর খাটের তোশকের নিচে দুইটি কালো রঙের বায়ুরোধক পলি জিপারযুক্ত প্যাকেটের ভেতরে রাখা ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে রক্ষিত ১.৫৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোঃ আকবর হোসেন (৩৮), পিতা মৃত আবু তাহের, সাং ভার্থখলা, থানা দক্ষিণ সুরমা, এসএমপি সিলেট; মোঃ মোতালিব মিয়া (২২), পিতা মোঃ বজরু মিয়া, সাং গুচ্ছগ্রাম, পানছড়ি মাঠ, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ; এবং মোঃ সাহিন (৩০), পিতা মোঃ মফিজ উদ্দীন, সাং বরাইদ, মেদোয়ারী, থানা ভালুকা, জেলা ময়মনসিংহ।

র‌্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা আরও স্বীকার করেন, তারা পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। পরে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের ও জব্দকৃত আলামত দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article