র‌্যাব-৯ এর যৌথ অভিযানে সুনামগঞ্জে কারাদণ্ড ও গোয়াইনঘাট থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার

র‌্যাব-৯ এর যৌথ অভিযানে সুনামগঞ্জে কারাদণ্ড ও গোয়াইনঘাট থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার - Surma Times | Sylhet News

র‌্যাব-৯ এর যৌথ অভিযানে সুনামগঞ্জে কারাদণ্ড ও গোয়াইনঘাট থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ ও সিলেট, ২৩ জুলাই: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯), থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে সুনামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, সিলেটের গোয়াইনঘাট থেকে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৯।

সুনামগঞ্জে কারাদণ্ড

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর থানা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জ এবং জেলা প্রশাসন সুনামগঞ্জের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জ জেলার সদর থানাধীন রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে মো. জাহাঙ্গীর মিয়া (৩২), পিতা ফজলু মিয়া, সাং হাসাউড়া, থানা ও জেলা সুনামগঞ্জকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

গোয়াইনঘাট থেকে বিদেশি মদ উদ্ধার

অপরদিকে, র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে গোয়াইনঘাট থানাধীন ০৫ নং পূর্ব আলীরগাঁও ইউপিস্থ টিকর নয়াখেল রাস্তার উপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ২৩ বোতল (১৭.২৫০ লিটার) চয়স অব (৭৫০ মিলি) বিদেশি মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত বিদেশি মদের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত বিদেশি মদ জিডি মূলে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article