সিলেটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা

সিলেটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা - Surma Times | Sylhet News

সিলেটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা - Surma Times | Sylhet Newsসিলেট, ২৩ জুলাই — অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ, সিলেট জেলার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি থেকে অবসরে গেলেও চেইন অব কমান্ড এবং নিজেদের আদর্শ ও মূল্যবোধ থেকে কখনোই বিচ্যুত হন না।

গতকাল বুধবার নগরীর ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট জেলা সভাপতি কর্পোরাল (অব.) শোয়েব আহমেদ অভি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) সৈয়দ মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন খান।

সভায় বক্তারা তাদের সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দেশের সংবিধানের প্রতি তাদের অবিচল আস্থা ও বিশ্বাস রয়েছে এবং রাষ্ট্র ও দেশের জনগণের যেকোনো প্রয়োজনে কিংবা রিজার্ভ ফোর্স হিসেবে তারা সব সময় প্রস্তুত থাকেন। তারা আরও বলেন, দেশের যেকোনো সংকট, দুর্যোগ বা রাষ্ট্রীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা সদা প্রস্তুত।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ সিলেটের সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অব.) আজিজুল ইসলাম, সহ-সভাপতি সার্জেন্ট (অব.) কবির হোসেন, সহ-সভাপতি ল্যান্স কর্পোরাল (অব.) ফরিদ মিয়া এবং কার্যকরী সদস্য ল্যান্স কর্পোরাল (অব.) মো. খোরশেদ আলম। এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের সিলেট জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং অবসরপ্রাপ্ত সদস্যদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের নিয়মিত মতবিনিময় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যদের মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রয়োজনে তাদের সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতিকে জোরদার করবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article