সোনালী ব্যাংক থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার, কুখ্যাত মোবাইল চোর গ্রেপ্তার

সোনালী ব্যাংক থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার, কুখ্যাত মোবাইল চোর গ্রেপ্তার - Surma Times | Sylhet News

সোনালী ব্যাংক থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার, কুখ্যাত মোবাইল চোর গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসিলেট, ২১ জুলাই: সিলেট নগরীর দরগাগেইট এলাকায় সোনালী ব্যাংক পিএলসির করপোরেট শাখা থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৯ মিনিটের মধ্যে কোতোয়ালী মডেল থানাধীন সোনালী ব্যাংক পিএলসির দরগাগেইট করপোরেট শাখার ১৩ নম্বর ডেস্ক থেকে ব্যাংকের ক্যাশ কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এ১৭ মোবাইল ফোন কৌশলে চুরি করে নিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হযরত শাহজালাল (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আব্দুল আজিজ তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে মঙ্গলবার রাত ১টা ৩৫ মিনিটে নগরীর আম্বরখানা এলাকার হোটেল কায়কোবাদের ৩১২ নম্বর কক্ষ থেকে মো. মোশারফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কলাপাড়া (ঘাগড়া) এলাকার মৃত মুস্তাক আহমেদের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডের ৩৮০/৪১১ ধারায় মামলা (নং-২৯, তারিখ ২১ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।:

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article