পাঠানটুলায় জামায়াতের প্রচার মিছিল

পাঠানটুলায় জামায়াতের প্রচার মিছিল - Surma Times | Sylhet News

পাঠানটুলায় জামায়াতের প্রচার মিছিল - Surma Times | Sylhet Newsসিলেট, ২০ জুলাই: আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখা। সোমবার বিকেলে নগরীর পাঠানটুলা এলাকায় মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের উদ্যোগে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আয়োজিতব্য বিভাগীয় সমাবেশকে সামনে রেখে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জালালাবাদ থানা ও বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় জালালাবাদ থানা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, ৩৮ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, ৯ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাওলানা খলীলুর রহমান, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন, মাওলানা হোসাইন আহমদ, মাস্টার গুলজার আহমদ এবং সাব্বির আহমদ।

পথসভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে গলাটিপে হত্যা করেছে। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

জামায়াত নেতারা সংশ্লিষ্ট দাবির পক্ষে সর্বস্তরের মানুষকে বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article