সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা - Surma Times | Sylhet News

সিলেটের ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা - Surma Times | Sylhet Newsসিলেট, ২০ জুলাই: লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসপাতালটি সিলগালা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, হাসপাতালটির কোনো বৈধ লাইসেন্স নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন জানান, প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি বন্ধ থাকবে।

এর আগে রবিবার অভিযান চালিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লাইসেন্স দেখাতে বলা হয় এবং ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়। কিন্তু তারা তা দেখাতে ব্যর্থ হয়।

এর আগেও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুসহ নানা অভিযোগে গত জানুয়ারিতে জেলা প্রশাসন এই হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তানভীর হোসেন সজিব জানান, লাইসেন্স দেখাতে পারলে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা যাবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article