ইলিয়াস হোসেনের মন্তব্যের প্রতিবাদে যুব জমিয়ত সিলেট মহানগরীর নিন্দা

ইলিয়াস হোসেনের মন্তব্যের প্রতিবাদে যুব জমিয়ত সিলেট মহানগরীর নিন্দা - Surma Times | Sylhet News

ইলিয়াস হোসেনের মন্তব্যের প্রতিবাদে যুব জমিয়ত সিলেট মহানগরীর নিন্দা - Surma Times | Sylhet Newsসিলেট, ২০ জুলাই: প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেন কর্তৃক আমীরে হেফাজত, শায়খুল হাদিস আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী (দা.বা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরী।

সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাওলানা আসআদ উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার এ প্রতিবাদ জানান। বিবৃতিতে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এ অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতার আবেগ ও শ্রদ্ধার স্থান। তিনি একজন শীর্ষস্থানীয় বুজুর্গ আলেম ও মুরব্বি। সাংবাদিকতার নামে ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে বসে সস্তা জনপ্রিয়তার জন্য দেশের সম্মানিত আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের লক্ষ্য করে মন্তব্য করে আসছেন। আমীরে হেফাজতকে নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য ধৃষ্টতা, উগ্রতা এবং সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।”

তারা আরও বলেন, “কোনো নীতিবান বা সুস্থ মস্তিষ্কের মানুষ একজন বর্ষীয়ান শায়খুল হাদিসের শানে এমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করতে পারে না। ইলিয়াস হোসেনের এই বক্তব্য কোটি কোটি তৌহিদী জনতার হৃদয়ে আঘাত হেনেছে।”

বিবৃতিতে ইলিয়াস হোসেনকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার অপরাধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

যৌথ বিবৃতিতে নিন্দা জানান সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা আব্দুল হাসিব খান ও মাওলানা এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফুআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, মাওলানা খলিলুল্লাহ মাহবুব, এম বশির আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেন।

এছাড়াও প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমেদ, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মুফতী মারুফ হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সাহিত্য সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইমাম উদ্দিন এবং দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদিরসহ অন্যান্য নেতৃবৃন্দ বিবৃতিতে স্বাক্ষর করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article