রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির দায়িত্ব হস্তান্তর, নতুন কমিটির কার্যক্রম জোরদারের প্রত্যাশা

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির দায়িত্ব হস্তান্তর, নতুন কমিটির কার্যক্রম জোরদারের প্রত্যাশা - Surma Times | Sylhet News
রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির দায়িত্ব হস্তান্তর, নতুন কমিটির কার্যক্রম জোরদারের প্রত্যাশা - Surma Times | Sylhet News
রোটারি ক্লাব অফ সিলেট গ্রীন সিটির রোটারি বর্ষের প্রথম সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট, ১৯ জুলাই: রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রথম সাধারণ সভা ও আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। শনিবার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সেবামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের উন্নয়ন ও আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটি তাদের কার্যক্রম আরও বেগবান করবে।

নবগঠিত কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পীর আতাউর রহমান।

অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিদার আহমেদ পিএইচএফ, সহ-সভাপতি কৃপেশ দেবনাথ, জহিরুল ইসলাম জহির পিএইচএফ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন আরিফ এবং চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস মোঃ আহসান হুসাইন। এছাড়াও ক্লাব পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর মোঃ কবিরুল ইসলাম পিএইচএফ, পরিচালক (ক্লাব সার্ভিস) মোঃ ইয়াহিয়া আহমেদ পিএইচএফ (সিপি), পরিচালক (মেম্বারশিপ চেয়ার) মোঃ আনোয়ার হুসাইন পিএইচএফ, পরিচালক (ফাউন্ডেশন) মাহমুদ আলম এমপিএইচএফ, পরিচালক (ক্লাব এক্সিকিউটিভ) আলমগীর হুসাইন পিএইচএফ এবং ক্লাব সদস্য মোঃ খাইরুল ইসলাম ও মিলন আহমেদ।

এছাড়া বিভিন্ন ক্লাব থেকে আগত আমন্ত্রিত রোটারিয়ান ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট কীন ব্রিজের সভাপতি মামুনুর রশীদ মামুন, রোটারি ক্লাব অব রাইজিং স্টারের সভাপতি রোহেল আহমেদ, রোটারি ক্লাব অব পাইওনিয়ারের সভাপতি আলহাজ্ব আজাদ উদ্দিন, রোটারি ক্লাব অব সিলেট নর্থের রোটারিয়ান কাজী ওমর ফারুক, রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টারের সৈয়দ মুফাজ্জল ইমাম (রাহেল), রোটারিয়ান মোঃ নজরুল আলম, রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের আজাদ উদ্দিন এবং রোটারি ক্লাব অব সিলেট নর্থের তুহিন আহমেদ।

অনুষ্ঠানের একপর্যায়ে ক্লাবের বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম জহির নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মোঃ আলমগীর হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে কলার ও দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটির নেতৃত্বে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article