জিডিএফ পরিদর্শনে এপেক্স বাংলাদেশের প্রতিনিধি দল, সহযোগিতার আশ্বাস

জিডিএফ পরিদর্শনে এপেক্স বাংলাদেশের প্রতিনিধি দল, সহযোগিতার আশ্বাস - Surma Times | Sylhet News
জিডিএফ পরিদর্শনে এপেক্স বাংলাদেশের প্রতিনিধি দল, সহযোগিতার আশ্বাস - Surma Times | Sylhet News
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ এবং এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৪ এর গভর্নর মো. ইকবাল হোসেন (আফাজ)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিদর্শন করেন।

সিলেট, ১৭ জুলাই ২০২৬: এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ এবং ডিস্ট্রিক্ট-৪ এর গভর্নর মো. ইকবাল হোসেন আফাজের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ পরিদর্শন করেছে। শুক্রবার বিকেল ৫টায় নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জিডিএফ-এর শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে ফল এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

পরিদর্শনের এক পর্যায়ে জিডিএফ-এর দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপের হাতে ধন্যবাদপত্র তুলে দেন শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।

প্রতিনিধি দলের সদস্যরা জিডিএফ-এর শিক্ষা, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

এপেক্স বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি মাসুদুর রহমান, সাবেক জাতীয় সভাপতি রুহুল মঈন চৌধুরী, পিডিজি-৪ জাহাঙ্গীর আলম, জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক জি. ডি. রুমু, পিডিজি-৪ আবু হানিফ তুহিন, পিডিজি-৪ জি. এম. মোশাররফ হোসেন এবং এপেক্স ক্লাব অব সাউথ সুরমার সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র মল্লিক।

অন্যদিকে জিডিএফ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান, সহ-সভাপতি রকিব আলী খান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন দাশ, সদস্য আব্দুল কুদ্দুস তালুকদারসহ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। পরিদর্শন শেষে অতিথিরা জিডিএফ-এর সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article