শাল্লা, সুনামগঞ্জ, ১৮ জুলাই ২০২৬: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাল্লা উপজেলা শাখার শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মনোজ কান্তি সরকার খোকনকে সভাপতি এবং মোস্তাক আহমেদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
শনিবার সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার ১০৭টি বিদ্যালয়ের অধিকাংশ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শশারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামলাল সরকারের সভাপতিত্বে এবং পোড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার ও শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী রাণী তালুকদারের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদী তালুকদার।
এছাড়া বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উজানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, দক্ষিণ মামুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিংকন রায়, চবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক সোহাগ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে দামপুর মাদ্রাসার সহকারী শিক্ষক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম।
সভায় উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের একটি নেতৃত্ব কাঠামো ঘোষণা করা হয়, যারা পরবর্তীতে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে অজিত বরণ তালুকদার, মো. আব্দুল হামিদ, মাধন লাল দাস ও দেবেশ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে লিংকন রায়, সাংগঠনিক সম্পাদক সীমান্ত তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক উষা রানী দাশ, অর্থ সম্পাদক রুবেল তালুকদার এবং সহ-অর্থ সম্পাদক প্রণতি রানী দাস মনোনীত হন।
নবনির্বাচিত সভাপতি মনোজ কান্তি সরকার খোকন বলেন, শিক্ষকদের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি ও তার সহকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যান্য নেতৃবৃন্দও তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সভায় শিক্ষক ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





