বাংলাদেশ উশু ফেডারেশনের অ্যাডহক কমিটিতে সিলেটের আনোয়ার হোসেন

বাংলাদেশ উশু ফেডারেশনের অ্যাডহক কমিটিতে সিলেটের আনোয়ার হোসেন - Surma Times | Sylhet News

বাংলাদেশ উশু ফেডারেশনের অ্যাডহক কমিটিতে সিলেটের আনোয়ার হোসেন - Surma Times | Sylhet Newsসিলেট, ১৮ জুলাই ২০২৬: বাংলাদেশ উশু ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক উশু কোচ এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিলেটের মো. আনোয়ার হোসেন।

শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় মো. আনোয়ার হোসেনকে।

এক প্রতিক্রিয়ায় আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞ। এ দায়িত্ব তার ওপর নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, সিলেটসহ সারাদেশে উশু খেলাকে আরও জনপ্রিয় করা এবং নতুন খেলোয়াড় তৈরি করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি উশু অঙ্গনের উন্নয়নে নতুন কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কমিটিতে সাইফুল ইসলাম ভূইয়াকে সভাপতি, দিলদার হাসান দিলুকে সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমান সিদ্দিক রুবেলকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ প্রশিক্ষক হিসেবে আনোয়ার হোসেনের অন্তর্ভুক্তি দেশের উশু খেলাধুলার বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article