সিলেট, ১৭ জুলাই ২০২৬: সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেসলে কিটক্যাট চকলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়।
পুলিশ জানায়, ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন কাজীটুলা এলাকার কাজীটুলা জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। অভিযানে সিলেট থ-১২-৯৪৯৩ নম্বরের একটি সিএনজি অটোরিক্সা থেকে ৫ হাজার ১৭৫ পিস ভারতীয় নেসলে কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলমগীর হোসেন (৪৩), পিতা আবুল হোসেন, মাতা মোছাঃ হালিমা বেগম, স্থায়ী ঠিকানা যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুতখালি গ্রাম এবং বর্তমান ঠিকানা ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকা; মোঃ মহর আলী সরকার (৪৫), পিতা মৃত সাদেক আলী সরকার, মাতা মোছাঃ জামিরুন, গাজীপুর জেলার কালিয়াপুর থানার মুথাপাড়া গ্রাম; এবং মোঃ সবুজ আলী (৫৫), পিতা মৃত আব্দুল হাই, মাতা ফাতেমা বেগম, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার সাচ্চাপুর গ্রাম, বর্তমান ঠিকানা সিলেটের দক্ষিণ সুরমা থানার চাঁদনীঘাট ঝালোপাড়া এলাকা।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২০, তারিখ ১৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ জানায়, অবৈধ পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।





