সিলেটে শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

সিলেটে শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

সিলেটে শহীদ আবু সাঈদসহ জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ জুলাই: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের শাহাদাত পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে পুলিশের গুলির সামনে বুক টান করে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন শহীদ আবু সাঈদ। মুহূর্তেই তাঁর বুক ঝাঁজরা হয়ে যায় পুলিশের গুলিতে। তাঁর শাহাদাতের পর নতুন স্লোগান তৈরি হয় ‘বুক পেতেছি গুলি কর, বুকের মধ্যে অনেক ঝড়’। আবু সাঈদই শিক্ষার্থীদের গুলির সামনে বুক পেতে দিতে শিখিয়েছেন।

তিনি আরও বলেন, একই দিন চট্টগ্রামে শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম আকরামসহ ধারাবাহিকভাবে শহীদ ও জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে ৩৬ জুলাই তথা ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়। শহীদেরা জীবন বিলিয়ে দিয়ে, দেশপ্রেমিক ছাত্রজনতা রক্ত ও ত্যাগের মাধ্যমে নতুন একটি দেশ উপহার দিয়েছেন। ফ্যাসিবাদী অপশক্তির কবল থেকে জাতিকে উদ্ধার করেছেন এবং জাস্টিস প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে গেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেটের জালালাবাদ থানার অন্তর্গত শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁওয়ে কিশোরকন্ঠ পাঠক ফোরামের শাখা আয়োজিত ২০২৪ সালের ১৬ জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা পাঠক ফোরামের পরিচালক হোসাইন আহমদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সিদ্দিকুর রহমান, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, শেখ মুহাম্মদ ইউনুস আলী, আজিজুর রহমান, আলা উদ্দীন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদসহ অনেকে। ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ আহমদ ফাহিম, হাফিজ ফাহাদ আহমদ, আব্দুর রাজ্জাক সৈয়দ, মাহিন ও ফুয়াদ আল রাব্বী।

প্রধান অতিথি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, শহীদদের অবদান ভুলে গেলে চলবে না। শিক্ষক, শিক্ষার্থীসহ আপামর জনসাধারণকে বারবার তা স্মরণ করিয়ে দিতে হবে। এ ধরনের আলোচনা বেশি বেশি হওয়া উচিত। যাতে নতুন করে কেউ পলাতকদের পথ অনুসরণ করতে না পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article