সিলেটে ৮ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা জরিনা বেগম, সন্ধান চায় পরিবার

সিলেটে ৮ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা জরিনা বেগম, সন্ধান চায় পরিবার - Surma Times | Sylhet News

সিলেটে ৮ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা জরিনা বেগম, সন্ধান চায় পরিবার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৪ জুলাই: সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা গত আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৭ জুলাই দুপুর আনুমানিক ১টার দিকে তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জরিনা বেগমের বর্তমান ঠিকানা নগরীর দরগাহ মহল্লার ৬০, পায়রা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল একটি বাদামি রঙের শাড়ি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি উক্ত বর্ণনার বৃদ্ধার সন্ধান পেয়ে থাকেন, তবে দ্রুত নিচের মোবাইল নম্বরে বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।

যোগাযোগ: ০১৩২৮৩৪৬৪৯৮

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article