সিলেট, ১৩ জুলাই: সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ)-এর ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ফাউন্ডেশনের ১৭তম বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার লায়ন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, লায়ন গৌতম লাল দত্ত এবং লায়ন অ্যাডভোকেট গঙ্গেশ চন্দ্র দাশ এমজেএফ এ কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহেরকে চেয়ারম্যান, লায়ন শামসুল আলম খান, লায়ন চন্দন সাহা এবং লায়ন ডা. সৈয়দ মো. খসরুকে ভাইস-চেয়ারম্যান করা হয়েছে। সেক্রেটারি পদে দায়িত্ব পেয়েছেন লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ, জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমেদ, ট্রেজারার লায়ন কাজী মো. আব্দুল মুকিত এবং জয়েন্ট ট্রেজারার লায়ন আব্দুল্লাহ আল মামুন শমন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন লায়ন ডা. খ. মাজহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ (ডিজি), লায়ন রফিকুল বারী মুক্তা এমজেএফ (এফবিডিজি), লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন (এসভিডিজি), লায়ন আসমা আক্তার কামরান, লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, লায়ন জুবায়ের আহমেদ চৌধুরী এমজেএফ, লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, লায়ন ইমরান আহমেদ এমজেএফ, লায়ন গৌতম বণিক, লায়ন মোহাম্মদ আমিন উদ্দিন, লায়ন রোজিনা আক্তার শিপা, লায়ন হুমায়ুন কবির এবং লায়ন হিমেল কর্মকার।
বার্ষিক সাধারণ সভায় ফাউন্ডেশনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক সেবামূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।





