পুনাকের ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায়কে রিকশা বিতরণ

পুনাকের ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায়কে রিকশা বিতরণ - Surma Times | Sylhet News

পুনাকের ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায়কে রিকশা বিতরণ - Surma Times | Sylhet Newsসিলেট, ১১ জুলাই ২০২৬: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর ১৫ জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়া এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা পুনাকের মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পুনাকের ‘স্বাবলম্বী’ কর্মসূচিতে ১৫ অসহায়কে রিকশা বিতরণ - Surma Times | Sylhet Newsপুনাক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় ১০ জন অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়েছিল। পাশাপাশি রমজান মাসে ইফতার বিতরণ, ঈদসামগ্রী প্রদান, শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

পুনাকের এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article