ওসমানীতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের সঙ্গে বৈঠকে ইন্টার্ন চিকিৎসকরা

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সংঘর্ষ, অনির্দিষ্টকালের কর্মবিরতি - Surma Times | Sylhet News

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সংঘর্ষ, অনির্দিষ্টকালের কর্মবিরতি - Surma Times | Sylhet Newsসিলেট, ৮ জুলাই: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষের পর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনার পর সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

হামলার প্রতিবাদে হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তাদের একটি প্রতিনিধি দল মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছের সঙ্গে বৈঠকে বসে। ইন্টার্ন ডক্টরস ফোরামের সহ সাধারণ সম্পাদক ডা. রাকিন হান্নান জানান, নিরাপত্তা নিশ্চিত না হলে কর্মবিরতি চলবে।

তিনি বলেন, হামলাকারীদের গ্রেফতার, জরুরি বিভাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের মূল অবস্থান। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাতের সংঘর্ষের পর হাসপাতালজুড়ে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপরতা বাড়ায় এবং ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে। থানায় লিখিত অভিযোগ না এলেও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সংঘর্ষ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article