রিয়াদে দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে

সৌদি আরবে নির্মাণাধীন ভবনে লিফটের শ্যাফটে পড়ে সিলেটের দুই যুবকের মৃত্যু - Surma Times | Sylhet News

সৌদি আরবে নির্মাণাধীন ভবনে লিফটের শ্যাফটে পড়ে সিলেটের দুই যুবকের মৃত্যু - Surma Times | Sylhet Newsসিলেট, ৮ জুলাই: সৌদি আরবের রাজধানী রিয়াদের বহুতল ভবন থেকে পড়ে নিহত সিলেটের কোম্পানীগঞ্জের দুই প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনার প্রস্তুতি চলছে। মরদেহ সিলেটে নিয়ে আসার প্রক্রিয়া ইতোমধ্যে অনেকটা এগিয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

গত ৪ জুলাই সৌদি আরবের উলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জের দলরগাঁও গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন এবং একই উপজেলার পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ।

নিহত মোতাহার হোসাইনের স্বজন ও সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এহসান উদ্দিন জানান, মোতাহার হোসাইনের দুটি কন্যাশিশু রয়েছে। একটি সন্তানের বয়স ৪ বছর এবং অপরটির বয়স ১৩ মাস।

এর আগে মোতাহার হোসাইনের স্ত্রী সুহাদা আক্তার স্বামীর মরদেহ দেশে ফিরিয়ে আনতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুইজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। স্বজনরা জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহ দুটি ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।

জানা গেছে, নিহত দুইজন দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকার একটি ভবনের লিফটের শ্যাফটে কাজ করছিলেন। সেখানেই অসাবধানতাবশত নিচে পড়ে তাদের মৃত্যু হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article