সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম - Surma Times | Sylhet News

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম - Surma Times | Sylhet Newsঢাকা, সোমবার (৬ জুলাই): সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সমাবেশে হামলা চালিয়ে নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনার অংশ হিসেবেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সোমবার রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণের পর তিনি এ অভিযোগ করেন। এর আগে রাত পৌনে ১০টার দিকে সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সমাবেশে তখন বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। বিস্ফোরণের পর নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ঘটনার পর বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। তার দাবি, প্রশাসনের সহায়তায় এনসিপির চলমান পদযাত্রা ও রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, “কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদের খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।”

পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সমাবেশের দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে জানতে চান কেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন তিনি।

বিস্ফোরণে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে দ্রুত বিচার দাবি করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারিও দেন।

নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে এনসিপির অবস্থান অব্যাহত থাকবে। ভয়ভীতি ও হামলা উপেক্ষা করে দলের পদযাত্রা এবং জুলাই আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবো, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবো, সীমান্ত সুরক্ষা ও তরুণদের কর্মসংস্থানের দাবি আদায় করবো।”

বিস্ফোরণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article